শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীর কালীবাড়ি মুরগি হাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যবসায়ী।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ব্যস্ততম কালীবাড়ি মুরগি হাটে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক ব্যবসায়ী অপর এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি মুরগি হাটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুরগি ব্যবসায়ী সুমন ও মিলন—এই দুই ভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী অপর মুরগি ব্যবসায়ী, পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের হকের ছেলে রেজাউলের মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক চরমে পৌঁছালে সুমন ও মিলন দুই ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে।

এ সময় হত্যার উদ্দেশ্যে তারা ধারালো ছুরি দিয়ে রেজাউলের পেটে ও মাথায় আঘাত করে। আকস্মিক হামলায় রেজাউল মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করেন।

পরে আহত রেজাউলকে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় কালীবাড়ি মুরগি হাটে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

01 May 2026

নতুন মাদকসহ র‍্যাব-১৩’র হাতে এক নারী মাদক কারবারি আটক

https://www.dainikbd24.com

পলাশবাড়ীর কালীবাড়ি মুরগি হাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যবসায়ী।

প্রকাশের সময় : ১২:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬