সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল Asian TV-তে কর্মরত দেশব্যাপী প্রায় আটশত প্রতিনিধিকে বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে আসা ক্ষতিগ্রস্ত প্রতিনিধিরা এই কর্মসূচি পালন করেন। আয়োজিত কর্মসূচিতে বক্তারা এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, Asian TV-এর সিইও হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক হাসনাইন খুরশেদ (শুচি) কিছুদিন আগে দায়িত্ব ভার গ্রহন করেন।গ্রহণের পর নির্মমভাবে প্রতিনিধিদের চাকরিচ্যুত করেছেন। তারা দাবি করেন, কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,যা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এশিয়ান টেলিভিশনের হয়ে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করে আমাদেরকে হঠাৎ চাকরিচ্যুত করা হয়েছে। এতে আমরা আর্থিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি।”

বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের পূর্ণবহাল,পাওনা বেতন-ভাতা পরিশোধ এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা Asian TV-এর সিইও হাসনাইন খুরশেদ (শুচি)-এর অপসারণেরও দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, প্রতিনিধিদের এই অভিযোগ ও চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্তের মাধ্যমে সমাধান করা জরুরি।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মো. মঞ্জুর হোসেন ঈসা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ ভুক্তভোগী প্রতিনিধিদের মধ্যে সাইদুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি ফারুক, মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম, কালকেনী মাদারীপুর প্রতিনিধি অশোক ধর সহ আরও অনেকে।

Share this news as a Photo Card

02 March 2026

শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া

https://www.dainikbd24.com

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬