সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কালো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সার জব্দ

গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ।

শনিবার ( ১৭ জানুয়ারী) রাত ১০টায় জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারসহ অটোভ্যানটি জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, জেলার সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবাহী অটোভ্যানটি আটক করে কৃষি অফিসে খবর দেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা (ড্যাব) রাসায়নিকসার সহ অটো ভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখেন।

গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম জানান, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এসব সার কব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।

Share this news as a Photo Card

জনপ্রিয়

পলাশবাড়ীর তরুণ জামায়াত নেতা ছামিউলের মৃত্যু: স্বাভাবিক, নাকি রহস্যঘেরা? প্রকৃত ঘটনা উদঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি

08 May 2026

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

https://www.dainikbd24.com

গাইবান্ধায় কালো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সার জব্দ

প্রকাশের সময় : ০৯:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬