শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কর্মীরহাতের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীহাতের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিধপ্তরের উপ-পরিচালক মো. ইমাম হাসিম ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কর্মীরহাতের সহ-সভাপতি এটিএম ফরহাদ হোসেন বিজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফজলুর করিম, সহ-সভাপতি রকিবুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর কবির বাদল, সদস্য জাহিদুল হক লিটন, প্রশিক্ষণার্থী লিজু আকতার ও সুরাইয়া আকতার সিনথিয়া।

আয়োজকরা জানান, আমেরিকা প্রবাসীদের সংগঠন ফোরাম ৮৬ এর সহযোগিতায় গত চার বছর ধরে এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বিবাহযোগ্য, স্বামী পরিত্যাক্তা নারীদের স্বামলম্বী করে গড়ে তুলতে তাদেরকে চারমাসব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। বছরে দুটি ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপ্ত করে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, সনদপত্র ও মূলধন প্রদান করা হয়।
প্রধান অতিথি ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, কর্মীরহাত প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম, ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প, বিনামূল্যে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ, বন্যা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প নিয়ে কাজ করে আসছে। তিনি যেসব মহাপ্রাণ ব্যক্তি এই সংগঠনটি গড়ে তুলেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কর্মীরহাতকে আরও শক্তিশালী করে আগামীদিনে ওইসব কার্যক্রমের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে। তিনি কর্মীরহাতের কার্যক্রমে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাত তাদের নানা সামাজিক কর্মকাণ্ড দিয়ে নিজেদের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরেন। গত ১২ বছর ধরে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি যৌতুক বিরোধী কর্মসূচির আওতায় বিবাহযোগ্য নারীদের আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে।

Share this news as a Photo Card

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

10 April 2026

পলাশবাড়ীতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতন; অবশেষে  প্রধান শিক্ষিকা সোমা বরখাস্ত।

https://www.dainikbd24.com

গাইবান্ধায় কর্মীরহাতের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

প্রকাশের সময় : ০২:৪৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬