সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কলেজ ছাত্রকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

গাইবান্ধা শহরের সুখ নগর এলাকার মাংস বিক্রেতা মধু মিয়ার পুত্র আলিফ(২২) কে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত ১১ টার দিকে প্রয়াত বিএনপি নেতা গাউসুল আজম ডলারের বাড়ির কাছে এই ঘটনা ঘটে। সুখনগর এলাকার মাংস বিক্রেতা মধু মিয়ার ছেলে আলিফ গাইবান্ধা সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

ভুক্তভোগী আলিফের চাচা আলমগীর হোসেন জানান,গতকাল রাত ১১ টার দিকে কে বা কারা আমার ভাতিজাকে মোবাই ফোনে ডেকে নিয়ে গিয়ে বেদম মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করে।সেই সাথে তার সঙ্গে থাকা একটি এন্ড্রোয়েট ফোন ও মাংস বিক্রির নগদ ২০ হাজার টাকার মতো ছিনিয়ে নিয়ে যায়। পরে আমার ভাতিজাকে মারাত্মক আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করাই।বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় এলাকাবাসী বলেন,এমন ঘটনা আমাদের আতংকিত করেছে।এ ঘটনার সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

আলিফের বাবা মধু মিয়া বলেন,আমরা আমার ছেলের চিকিৎসা করানোর জন্য ব্যস্ত থাকার কারনে থানায় অভিযোগ দিতে পারিনি।তবে চিকিৎসা শেষে ন্যায় বিচার পেতে থানায় অভিযোগ দ্বায়ের করবো।

Share this news as a Photo Card

জনপ্রিয়

পলাশবাড়ীর তরুণ জামায়াত নেতা ছামিউলের মৃত্যু: স্বাভাবিক, নাকি রহস্যঘেরা? প্রকৃত ঘটনা উদঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি

08 May 2026

গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

https://www.dainikbd24.com

গাইবান্ধায় কলেজ ছাত্রকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

প্রকাশের সময় : ০৬:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬