মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অনিয়ম ও একটি তথাকথিত ‘অনির্বাচিত কমিটি’র মাধ্যমে সাধারণ জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিকরা।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে দলিল লেখক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক মোস্তামল্লিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করে আসছে।
বক্তারা আরও বলেন, জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডার জালিয়াতি এবং সমিতির নামে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত চাঁদা আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, এই অবৈধ আদায়ের মাসিক পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে সকল প্রকার নিয়মবহির্ভূত অর্থ লেনদেন বন্ধ, তথাকথিত অনির্বাচিত কমিটির কার্যক্রম নিষিদ্ধ এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে মানববন্ধনকারীরা রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

06 May 2026

ফুলছড়িতে স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গণশুনানি

https://www.dainikbd24.com

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১০:০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬