বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গণশুনানি

গাইবান্ধার ফুলছড়িতে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন জোরদার করতে আয়োজিত এই কর্মসূচিতে ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চলের জনগণ সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা ও সুপারিশ তুলে ধরেন।

বুধবার সকালে (৬ মে ২০২৬) ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিআরইএ (CREA) প্রকল্পের আয়োজনে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, মাতৃস্বাস্থ্য, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তি এবং স্থানীয় সেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নারীদলের সভা প্রধান মাজেদা খাতুনের সভাপতিত্বে অংশীজনদের মধ্যে বক্তব্য দেন, নুরুল ইসলাম, সাজেদা বেগম, আরিফ মিয়া ও আর্জিনা বেগম সহ অনেকে।

গণশুনানিতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা চর পর্যায়ে প্রাপ্তি, প্রাপ্তির কৌশল এবং কার্যক্রম বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ সমূহ তুলে ধরে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রুহুল আমিন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি রোকনুজ্জামান।

বক্তারা বলেন, সেবাগ্রহীতাদের সরাসরি মতামত ও অভিজ্ঞতা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ এবং নারীর ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের গণশুনানির মাধ্যমে স্থানীয় সমস্যা দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাধানের পথ তৈরি হয়। এতে করে জনসেবা আরও সহজলভ্য ও জবাবদিহিমূলক হয়।

Share this news as a Photo Card

03 March 2026

জামায়াতের আমীরের বিরুদ্ধে গাছ কাটায় অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন

https://www.dainikbd24.com

ফুলছড়িতে স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গণশুনানি

প্রকাশের সময় : ০৮:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬