সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পন্ডিতপুর আলিম মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ মো: রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতার রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ধর্ষনের শিকার ওই ভুক্তভোগী ছাত্রী চার মাস আগে  পন্ডিতপুর আলিম মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজ খবর নেওয়ার অযুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত ১৮ ডিসেম্বর/২৫ সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তার পান্থাপাড়ার বাসায় আসতে বলেন অধ্যক্ষের কথায় ওই ছাত্রী বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যায়। সেখানে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন তিনি।

পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে গত ৪ ফেব্রয়ারী  আবারো  ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ধর্ষনের শিকার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত শিক্ষক রঞ্জুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার 

15 January 2026

গাইবান্ধার সাঘাটায় অবৈ/ধ বালু উত্তোলনের মহোৎসব প্রশাসন নিরব

https://www.dainikbd24.com

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার 

প্রকাশের সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬