সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাইবান্ধা বার ইউনিটির উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মার্কেট ও জনবহুল এলাকায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাইবান্ধা বার ইউনিটির টিম লিডার এডভোকেট মো. আব্দুল হালিম প্রামাণিকের নেতৃত্বে ১৪ সদস্যবিশিষ্ট একটি দল এ ক্যাম্পেইনে অংশ নেয়। টিমের অন্যান্য সদস্যরা হলেন—এডভোকেট আমিরুল ইসলাম ফকু, মাসুদুর রহমান মাসুদ, হালিম মিয়া, রতন লাল সাহা, মনোয়ারা বেগম, রাজীব রহমান, বেলাল আহমেদ রুবেল, নাহিদ মন্ডল, লেলিন, আল ইমরান হাবিবুল্লাহ খন্দকার, জাহিদুল ইসলাম জাহিদ, কামরুল হাসান লিখন ও মুন আক্তার।

ক্যাম্পেইনকালে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় জনসাধারণের পাশাপাশি বিভিন্ন মার্কেট, হাট-বাজার, দোকানি ও ব্যবসায়ী, রিকশা, ভ্যান, অটো, সিএনজি, ইজিবাইক, মাইক্রোবাস ও ট্রাকচালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ ক্যাম্পেইনে আরও অংশগ্রহণ করেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু ও সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত ও সদস্য সচিব দুলাল সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ক্যাম্পেইনকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা হচ্ছে। তারা আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার 

15 January 2026

গাইবান্ধার সাঘাটায় অবৈ/ধ বালু উত্তোলনের মহোৎসব প্রশাসন নিরব

https://www.dainikbd24.com

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন

প্রকাশের সময় : ০২:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬