Dhaka 6:28 am, Thursday, 5 February 2026

পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে উদয়সাগরসহ আশপাশের এলাকার প্রায় চার শতাধিক নারী ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াহিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক সেনা সদস্য আইনুল হক প্রধান, সাবেক পৌর আমির ইঞ্জিনিয়ার মিজানুর রহমান এবং সাবেক পৌর সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নারী ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তারা ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরেন এবং দলীয় নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রদানের জন্য উপস্থিতদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারি মাসুদুর রহমান মাসুদ, পৌর মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক আব্দুল মতিনসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে ও উৎসবমুখর আবহে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Update Time : 02:17:06 pm, Wednesday, 4 February 2026